দোহারে যুব দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

দোহারে যুব দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র আয়োজনে যুব উন্নয়ন দক্ষতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মশালায় ২০ জন যুবকদের মানসম্মত জীবনবৃত্তান্ত লিখনের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র ব্যবস্থাপক বিধান মন্ডল, সিনিয়র এডমিন অফিসার আব্রাহম বালা প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *