সিংগাইরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:”  প্রাণিসম্পদে ভরবো দেশ’গড়বো স্মার্ট বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে চলছে সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা। এ উপলক্ষে বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা:ফারজানা বেগমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ(অস্থায়ী) চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম, প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ। বৃহস্পতিবার ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে সেবা সপ্তাহ ও প্রদর্শনী। এতে প্রদর্শনীর জন্য অংশগ্রহণকারী ২৩ টি স্টলের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *