কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতে ৬ দালালের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে হুমায়ুন কবীর(৬২),হাবিবুর রহমান (৬০), মোঃ আব্বাস আলী (২৮),মোঃ ফারুক হোসেন (৪০),মোঃ বাহাদুর (৩৯) ও মো: বিল্লাল (২৪)। আজ দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আদালতের বেঞ্চ সহকারি খোরশেদ আলম জানান, ইকুরিয়া বিআরটিএ অফিসে একটি চক্র দীর্ঘদিন দালালি করে ওই অফিসে আসা সেবা গ্রহীতাদের হয়রানি ও প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় হুমায়ুন কবীরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা,হাবিবুর রহমানকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা, আব্বাস আলীকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা,ফারুক হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা,মোঃ বাহাদুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা এবং মোহাম্মদ বিল্লালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ পুলিশ সদবস্যবৃন্দা ।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, বিআরটিএ অফিসে আসা সেবাগ্রীতাগন দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছিল। তাই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *