সিংগাইরে প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধি,অসহায়, দু:স্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন। আজ শুক্রবার (৭ মে) বিকাল ৩ টার দিকে উপজেলা সিংগাইর পৌর এলাকার ১নং ওয়ার্ড নয়াডাঙ্গী ছহির উদ্দিন মাদ্রাসা ও এতিমখানা মাঠ থেকে ফসল এগ্রো ইন্ড্রাষ্টিস লিমিটেড ও দেওয়ান জাহিদ উদ্দিন টুলুর আয়োজনে ও তাদের নিজস্ব অর্থায়নে দু’শতাধিক প্রতিবন্ধি,অসহায়,দু:স্থদের মাঝে পাঁচ’শত টাকা করে নগদ অর্থ তুলে দেন-সিংগাইর পৌর সভার মেয়র আবু নাঈম মো.বাশার।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,সমাজ সেবক মো.হারুন-অর- রশিদ,উপজেলা খাদ্য কর্মকর্তা মো.জাহাংগীর হোসেন টিটু,ফসল এগ্রো ইন্ড্রাষ্টিস লিমিটেডের পরিচালক মো.ফজলুর রহমান মিলন ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আব্দুস সামাদ,বিশিষ্ট ব্যবসায়ী মো.জাকির হোসেন,সিংগাইর সরকারি কলেজের প্রফেসর মো.মোশারফ হোসেন,নয়াডাঙ্গী ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.আতাল হক,আজিমপুর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো.গিয়াস উদ্দিন, নয়াডাঙ্গী ওয়ার্ড আ’লীগের সভাপতি মো.নুরুল হক,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইঞ্জি.মো.কামরুল হাসান,সিংগাইর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো.আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা কনক বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *