কেরানীগঞ্জে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. কেরানীগঞ্জে আড়াই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে আজ ৭ মে শুক্রবার সকালে এবিফুড এন্ড কনজুমার প্রোডাক্টস এর সত্বাধিকারি ও কেরাণীগঞ্জ মডেল থানাধিন কালিন্দী ইউপির ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো.মোক্তার হোসেন স্থানীয় প্রায় আড়াই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ করেন । বিতরকৃত এসব ঈদবস্ত্রের মধ্যে রয়েছে শাড়ি-লুঙ্গী,থ্রী-পিছ ও পাঞ্জাবী। কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদবস্ত্র বিতরণ করেন। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.আশ্রাফ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *