সিংগাইরে পুলিশের অভিযানে ১০ জুয়ারি আটক

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ১০ জুয়ারিকে আটক করেছেন থানা পুলিশ। আজ শুক্রবার (৩০ জুলাই) রাত ১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল জনৈক মোকলেছের বাড়ি থেকে তাদের আটক করেন । আটককৃতরা হলেন-একই উপজেলার ধল্লা খানপাড়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আব্বাছ মিয়া (৪৮),ফোর্ডনগর গ্রামের মৃত.আব্দুল লতিফ খানের ছেলে দেলোয়ার হোসেন খান (৫৮) মৃত.ফজলুর রহমান খানের ছেলে বাবুল খান (৫০) সাহের মোল্লার ছেলে রনি মোল্লা (২০) ধল্লা লক্ষীপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মজিবর রহমান (৫০) মৃত.আলাউদ্দিনের ছেলে শাহ আলম(৩০) নয়ন মিয়ার ছেলে ফিরোজ কবির (৩০) লিয়াকত আলীর ছেলে আ.হালিম (৩০) চর উলাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে মজিবর রহমান (৩০) ও মৃত.হযরত আলীর ছেলে মোতালেব হোসেন (৪০)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল জনৈক মোকলেছের বাড়ির দক্ষিন ভিটার উত্তর মুখী দোচালা টিনের ঘরের ভিতর ১০ জনের একটি দল টাকা দিয়ে টাস খেলছিল। থানা পুলিশ বিষয়টি গোপন সংবাদের ভিত্তি জানতে পেরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক এর নেতৃত্বে ওসি সফিকুল ইসলাম মোল্লা ও ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের হাতে-নাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২ পেটি টাস ও নগদ ৩৬ হাজার ৫শত ৫০ টাকা উদ্ধার করে জব্দ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন- আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *