দোহারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ব্যবসায়ীসহ ৩৫ জনকে জরিমানা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের  শুক্রবার সকাল হতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে উপজেলার জয়পাড়া বাজারে ও মেঘুলা বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১০ জন ব্যবসায়ী ও ক্রেতাসহ ৩৫ জনকে আট হাজার ছয়শত টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *