সিংগাইরে পাবজি খেলার দ্বন্দ্বে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পাবজি খেলার দ্বন্দ্বে রাজু (১৩) নামের এক শিক্ষার্থীকে হত্যা করেছে উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের রাজু কোরাইশীর ছেলে আলিফ (১৬)।

এ ঘটনায় খুনি আলিফ ও জড়িতদের  ফাঁসির দাবিতে রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইর-মানিকনগর সড়কে সাহরাইল বাজার এলাকায় স্থানীয় পুরুষ, মহিলা ও নিহত  রাজুর সমবয়সী প্রায় ২ শতাধিক লোকজন জমাট হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। প্রত্যেকে পেস্টুন হাতে নিয়ে আলিফের ফাঁসি চাই, ফাঁসি চাই এ শ্লোগানে বিক্ষোভে ফেটে পরে।

এ সময় নিহত রাজুর পরিবার দ্রুত সময়ের মধ্যে খুনি আলিফ ও জড়িতদের ফাঁসির রায় কার্য্যকর করতে প্রশাসনের কাছে জোড় দাবি জানান।

এ ঘটনায় মূল আসামী আলিফসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার রাজু কোরাইশির ছেলে আলিফ (১৬), ওর মা হুসনেরা (৫০), আলিফের ভগ্নিপতি মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের  হাকিম খানের ছেলে মাহমুদুল হাসান ওরফে সংগ্রাম খান (৪৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *