কেরানীগঞ্জে কালিন্দী ইউপি চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন ক্রয় করলেন হাজী মো. আনোয়ার হোসেন

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের মডেল থানার কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এবার দলীয় মনোনয়ন পত্র ক্রয় করলেন সদ্য নির্বাচিত কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন। তিনি রোববার (১৭ অক্টোবর) তার দলীয় নেতাকর্মীসহ ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন।
হাজী মো. আনোয়ার হোসেন জানান, তিনি বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিকভাবেই তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প্রথমদিকে তিনি কালিন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সেই সময় দলীয় কোন্দলের কারণে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। তাই এবছর তিনি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কালিন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। তিনি আসন্ন এই নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন। তিনি ইতোমধ্যেই কালিন্দী ইউনিয়ন করোনাকালীন সময়ে অসহায় ও দরিদ্রদের মাঝে ব্যাপক সাহায্য প্রদানসহ এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *