সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হে
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ট্রাক মেট্রো ড-১৪-৫৪৬৯ দ্রুত গতিতে যাওয়ার সময় পথিমধ্যে জয়মন্টপ বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
এদিকে ট্রাকসহ চালক ও হেলপারকে থানা পুলিশ আটক করেন। আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের হাতেম আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০) ও একই এলাকার লিয়াকত আলীর সুমন (১৭)।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাটি নিশ্চিত করে নববাংলাকে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
