সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার। রোববার (১০ অক্টোবর) দুপুরে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদৎ হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের শেষে পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান বেপারি, কাংশা ছহির উদ্দিন ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল নোমান, পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি ফয়সাল গাজী, সহ-সভাপতি কনক বাবু ও মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক আব্দুল জলিল, মহিউদ্দিন প্রমুখ।
Related