সিংগাইরে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফোর্ডনগর এলাকার দরিদ্র কর্মহীন ৫৫টি পরিবার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ই মে) বিকাল ৪টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন,ধল্লা ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক মো.দেলোয়ার খান ও উপজেলা আওমীলীগের সাধরাণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানের সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মো.আশরাফ খানের যৌথ উদ্যোগে এবং ধল্লা ইউনিয়ন আওমী-যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান মুকুল এর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ ঈদ সামগ্রীর মধ্যে ছিল-চাল,ডাল,আলু,তেল,পোলাউর চাল,সেমাই,চিনি। এ সময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধার সন্তান-উজ্জ্বল খান,পলাশ খান,রাজিবসহ এলাকার যুব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *