সিংগাইরে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ শিকার

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নিউমার্র্কেট সংলগ্ন এলাকায় চকের মধ্যে ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে।  শুক্রবার সকাল থেকে দুপুর

পর্যন্ত শতাধিক বিভিন্ন বয়সী লোক জন এ মাছ শিকারে অংশ গ্রহন করেন। এতে একদিকে যেমন হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে অন্য দিকে আনন্দমুখর পরিবেশে মাছ শিকার করেছেন। অনেকে আবার মাছ শিকার দেখতেও আনন্দ পেয়েছেন। র্দীঘদিন পর এ বছর বর্ষা হওয়ায় বিভিন্ন স্থানে জলাবন্ধতা সৃষ্টি হলে জলাবন্ধতা স্থানে রুই,কাতলা,মৃগেল ছাড়াও বিভিন্ন

প্রজাতির মাছ দেখে যায়। তারই ধারাবাহিকতায় নিউমার্কেট সংলগ্ন চকের মধ্যে মাছ দেখা দিলে বিভিন্ন এলাকায় থেকে মাছ শিকারীরা এক যোগে মাছ শিকার করেন। এতে অনেকে ২ থেকে ৩ কেজি ওজনের রুই,কাতলা,মৃগেল শিকার করতে দেখা যায়।

একাধিক মাছ শিকারি বলেন-পলো দিয়ে মাছ শিকার বিলুপ্তীর পথে। বহুদিন পর একত্রে পলো দিয়ে মাছ শিকার করতে খুবই ভাল লাগছে। দেশের হারানো ঐতিহ্য আবার নতুন রূপ নিয়েছে। মাছও পেয়েছি ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *