ফ্রান্সে রাসূল (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দোহারে মোটরসাইকেল র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:  ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মোটরসাইকেল র‌্যালি ও ভ্রাম্যমাণ নাতে রাসূল (সা.) অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার শাখা এর আয়োজন করেন।

উপজেলার নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার জয়পাড়ার থানার মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সেক্রেটারি মো সুলাইমান বেপারী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, দোহার শাখার আহবায়ক মাওলানা মনির মাহমুদ, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাওলানা জুনাইদ আহমাদ,মাওলানা ওমর ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *