সিংগাইরে এতিমখানার জায়গা দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ আহত-৮

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পিতৃহীন দুস্থ বালকদের এতিমখানার জায়গা দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতরা প্রত্যেকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে।

আহতরা হলেন ঐ এলাকার মৃত. আব্দুস সোবহানের পুত্র আবু সায়েম (৩৬) মৃত. আব্দুর রহমানের পুত্র আব্দুল মতিন (৪০), আমেদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), মৃত আনোয়ার হোসেনের ছেলে গোলাম সারোয়ার (৫০), গোলাম সারোয়ারের স্ত্রী জহুরা (৪০), আনোয়ারের ছেলে অনিক (১৮) প্রতিপক্ষ মৃত. আশরাফ আলীর ছেলে আব্দুল মালেক (৬০), আশরাফ আলীর ছেলে শহিদ (৪৫), রাশেদুল ইসলামের স্ত্রী মাসুদা (৩৭) আব্দুল মালেকের ছেলে আলমগীর (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিপক্ষ আব্দুল মালেক গংরা পিতৃহীন দুস্থ বালকদের এতিমখানার জায়গা দখল করে একটি ঘর তুলে। বিষয়টি মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় আবু সায়েম গংদের নজরে এলে মালেক গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় অস্ত্রে-সজ্জিত হয়ে মারামারি সংঘঠিত হয়। এতে উভয় পক্ষের নারীসহ ৮ জন গুরুতর আহন হন। পরে আশে-পাশের লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সবাই চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- এ ঘটনায় মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *