বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিএমআরএ) নতুন কমিটি গঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিএমআরএ) নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী ২০২২-২৪  দুই বছ‌র এই ক‌মি‌টি দা‌য়িত্ব পালন করবে ব‌লে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংগঠ‌নের কার্যালয়ে  উপদেষ্টাদের মধ্যে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের পাটোয়ারী। এ ছাড়া
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সাবেক প্রেসিডেন্ট এস এম আবুল হোসেন ও শহিদুল ইসলাম সভায় উপস্থিতিতে সাধারণ সদস্যদের মধ্যে থেকে  ১০ সদস্য বি‌শিষ্ট কার্য‌নির্বাহী ক‌মি‌টি নির্বাচন করা হয়।
সভায় সর্বসম্ম‌তিক্রমে ইত্তেফাকের জাহাঙ্গির হোসেন বাবুকে সভাপ‌তি ও কালের কণ্ঠের আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বা‌চিত করা হয়। সহ-সভাপ‌তি পদে নির্বা‌চিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের আবাদুজ্জামান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক সারাবাংলা ডট নেটের সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে প্রথম আলোর মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক পদে এটিএন নিউজের আজিম উদ্দিন চৌধুরী বুলবুল, দপ্তর সম্পাদক পদে সময় টেলিভিশনের হায়দার আলী, এছাড়া কার্যকরী সদস্য প‌দে ইনকিলাবের আজিজুল হাকিম, প্রথম আ‌লোর ইকবাল হো‌সেন রতন ও লাঙ্গলবার্তা ডটকমের  ইকবাল কবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *