সিংগাইরে ই-ভ্যালির নামে প্রতারনার অভিযোগে তিন যুবক আটক : ১২ ঘণ্টা পর শর্তসাপেক্ষে চেয়ারম্যানের জিম্মায়

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে “ইভ্যালি” অনলাইন শপিং মল (ইভ্যালি ইকমার্স)এর প্রতারনার অভিযোগে ৩ যুবককে প্রায় ৩৯ লক্ষ টাকাসহ জব্দ করে রাত ১২ টার দিকে শর্ত সাপেক্ষে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান ইউএনওর বেধে দেয়া নিদিষ্ট সময়ের মধ্যে আটককৃতদের নিয়ে উপজেলা নির্বার্হী অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। আটককৃতরা হলেন-উপজেলার বলধারা ইউনিয়নের পারিল নওধা গ্রামের ফজল হকের ছেলে জামাল(৩৮), পারিল গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে রবিদুল ইসলাম(২৫),বলধারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে বিপ্লব(২৪)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, “ইভ্যালি” কোম্পানীর নাম দিয়ে অনুমোদনহীনভাবে হেনা আক্তার (৩০) নামের এক ব্যক্তি উপজেলার পারিল এলাকায় নিজস্ব অফিস নিয়ে বেশ কিছুদিন যাবৎ “ইভ্যালি” অনলাইন শপিং মলের পন্যর লোভনীয় অফার দিয়ে স্থানীয় সহজ সরল লোকদের কাছ থেকে অগ্রিম কোটি কোটি টাকা সংগ্রহ করে আসছিল।

স্থানীয় ভুক্তভোগীদের ও সাংবাদিকদের অভিযোগে গত সোমবার(২৪ আগস্ট) অভিযান চালিয়ে নিয়োগহীন ওই প্রতিষ্ঠানের কর্মরত ৩ কর্মচারিকে আটক করেন। পরে একই দিনে ওই কর্মচারিদের রাত ১২ টার দিকে বৈধ কাগজপত্র দেখানোর শর্তে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বেধে দেয়া সময়ের মধ্যে আটককৃতদের নিয়ে চেয়ারম্যান হাজির হলেও “ইভ্যালি” পরিচালনা ও লেনদেন করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা যায়।
বলধারা ইউপি চেয়ারম্যান জানান-প্রতিষ্ঠানের মালিক হেনা আক্তার বলেছিল “ইভ্যালি’ পরিচালনা করার জন্য আমাদের কাগজপত্র আছে। সে-সুবাধে ইউএনও মহোদয়কে বলে আটককৃত ৩ জনকে আমার জিম্মায় নিয়ে ওদের কিছু কাগজপত্র নিয়ে মঙ্গলবার হাজির হই। সেখানে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাদেরকে আমি ইউএনও’র কাছে হস্তান্তর করি। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- এরা এত বড় প্রতারনা ব্যবসা করছে আমার জানাছিল না।
এদিকে,ইভ্যালির ওয়েবসাইড থেকে জানা যায়,“ইভ্যালির” মানিকগঞ্জ সিংগাইর শাখা বলতে ইভ্যালির কোন শাখা নেই,এ ধরনের কোন শাখার কার্যক্রম নেই বলে সাবধান করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন,আটককৃত ৩ জনকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়েছিলাম কাগজপত্র দেখানোর জন্য। কিন্তুু সে ইভ্যালির সিংগাইর শাখার কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। এখন আমি উর্ধতন কৃর্তপক্ষের সাথে কথা বলে আটককৃত ও সংশ্লিষ্টদের নামে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হবে বলে সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *