নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলায় ইয়ামাহা রাইডার্স ক্লাবের পক্ষ থেকে চারশত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়ন ও মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাটে অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক সহযোগীতায় ছিল এ সি আই মটরস ইয়ামাহা বাংলাদেশ ও ডি.এন.এস মটরস। এসময় উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগাঠনিক সম্পাদক বশির আহমেদ,সুতারপারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সমাজসেবক ইকবাল বেপারি সহ ইয়ামাহা রাইডার্স ক্লাবের অন্যান্য সদস্যরা।
