নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করে পালন করা হয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ৭০তম জন্মদিন।
রবিবার বিকেল ৫টায় ব্যাতিক্রম ধারার এ আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। তারা উপজেলার ১৪টি ইউনিয়নের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১৪’শ ফলজ গাছের চারা বিতরণ করেন। যে উদ্যোগ সুধিমহলে প্রশংসা কুড়িয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. আশরাফ আলী, আকমল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নুরে আলম, সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার, সমাজকর্মী একেএম নাসির উদ্দিন প্রমুখ।
