নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানের পক্ষে নবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে৷ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫ টায় আগলা এলাকায় এসব কম্বল বিতরণ করেন উপজেলা তরুণ লীগের নেতাকর্মীরা ৷
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার, ঢাকা জেলার সভাপতি কামরুজ্জামান পাপ্পু, উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, তাঁতী লীগ নেতা কারজন আহমেদ প্রমুখ৷
