শাহিনুর রহমান : মুজিব বর্ষে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সম্মিলনে ঢাকার নবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাগমারা কোর্ট বিল্ডিং হয়ে দুই কিঃ মিঃ দীর্ঘ শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ যৌথ ভাবে এর আয়োজন করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, সাবেক এমপি সুবিদ আলী টিপু, এমপির প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং প্রমুখ।
