সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোহার প্রেসক্লাবের প্রতিবাদলিপি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণে পরিচালিত অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ৩৯ ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের দপ্তর সম্পাদক সাংবাদিক আসিফুর রহমান সজলের বসত বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জেলার দোহার প্রেসক্লাব। আজ শনিবার (১৩ জুন) দুপুরে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে অতি দ্রুত আইনের আওতায় এনে এর সুষ্ঠ বিচারের দাবি জানানো হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে। সেই সাথে সাংবাদিক আছিফুর রহমানের পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানায় দোহার প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক আসিফ তার নিজ বাড়ির আঙিনায় বসার জন্য একটি বেঞ্চ তৈরি করেন। সরকার লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিলে সেই বেঞ্চে এলাকার বখাটে যুবকরা নেশা করতো এবং জোয়ার আসর বসাতো। আসিফ বিষয়টি জানতে পেরে তার তৈরিকৃত বেঞ্চটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে গত ১১ জুন আসিফের নিজ বাড়িতে ঢুকে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পিটিয়ে আহত করে এবং বসতবাড়ি ভাংচুর করে তারা। ঘটনার পর থেকে আসিফ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *