মো. কামাল হোসেন :
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ঘোষণা করেছেন দেশের অন্যতম ছাত্র সংগঠন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় ৫ জুন থেকে ঢাকা জেলা পশ্চিম শাখা ও ঢাকা জেলা দক্ষিণ শাখা বৃক্ষরোপন কর্মসূচী পালন করছেন। ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূুর্ন স্থানে বৃক্ষরোপন করেন জেলা ও থানা নেতৃবৃন্দ।
জেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গাছের চারা রোপন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। গাছের চারাগুলোর মধ্যে ছিল মেহগুনি, করাই, নিম, আম, পিয়াজ ফল, ইত্যাদি।
ইসলামি ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি এইচএম রিয়াজুল ইসলাম রিয়াজ নববাংলা কে জানান, আমরা পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছি। জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছি।
ঢাকা জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আ. রহিম নববাংলা কে জানান, আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে ঢাকা জেলা পশ্চিম শাখার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করছি। সামনে আরও কয়েকদিন বৃক্ষ রোপন করবো।
