উপকরণ : পাকা কাঁঠালের রস ১ কাপ, ময়দা ১ কাপ, তরল দুধ ২ টেবিল চামচ, ডিম ২টা, চিনি আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ ও ঘি ১ টেবিল চামচ।
প্রণালি : ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। কাঁঠালের রসের সঙ্গে মেশান। ময়দা ও বেকিং পাউডার চেলে অল্প করে এর সঙ্গে মেশান। ঘি ও তরল দুধ ঢেলে ভালোভাবে মিশিয়ে কেকের ডাইসে ঘি বা তেল ব্রাশ করে প্রি-হিট ওভেনে ১৬০ ডিগ্রি তাপে ৩০ মিনিট বেক করুন অথবা চুলায় অল্প আঁচে তৈরি করে নিন।
