সব হিংসা বিদ্বেস ভুলে দেশের জন্য কাজ করতে হবে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক

নাজমুল হোসেন: একটি নতুন দেশ পেয়েছি সব হিংসা বিদ্বেষ ভুল এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে বলে আহবান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শনিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত চুড়ান্ত পর্বের ফুটবল টুর্ণামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
আশফাক বলেন, আপনাদের সকলের সহযোগীতা পেলে সুন্দর একটি দোহার-নবাবগঞ্জ গড়তে চাই। আর যেনো কোন হানাহানি, আর যেনো কোন অনির্বাচিত সরকার এই দেশে না হয় সেজন্য আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি শাহীন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খানের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান, ব্যারিস্টার হেদায়েত হোসেন চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথময়ার্ধের খেলায় ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে খেলা গড়া। পরে ট্রাইবেকারে ৪-৫ গোলে মানিক গঞ্জের ঘোস্তা সেবা সংঘকে হারিয়ে নবাবগঞ্জ সুজাপুর শেরপুর একতা সংঘ বিজয়ী হয়।
উল্লেখ্য নবাবগঞ্জের প্রত্যন্ত এলাকার এ মাঠে প্রতি বছরই ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এক মনোরম পরিবেশ সৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *