সকল মত পথ ভুলে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে- বিএনপি নেত্রী মেহেনাজ মান্নান

 নিজস্ব প্রতিবেদক: রাাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা যেভাবেই হোক আমাদের বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়ে কাজ করবো। তাই সকল মত পথ ভুলে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে। শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এসব কথা বলেন।
মেহেনাজ বলেন, দোহার নবাবগঞ্জে কোন সন্ত্রাসী ভুমি দস্যু থাকতে পারবে না। আমরা শেখ হাসিনাকে তারিয়েছি, শেখ হাসিনার থেকে বড় সন্ত্রাসী বাংলাদেশে ছিলো না। তাকেই তাড়িয়েছি আপনাদের তাড়াতে কয়েক মিনিট লাগবে।


সাবেক মন্ত্রী মান্নানের মেয়ে বলেন, আমার বাবার পক্ষে ধানের শীষের হয়ে যারা কাজ করেছেন তাদেরকে ছাড়া দোহার-নবাবগঞ্জে বিএনপি দুর্বল। যদি কেউ মনে করেন মান্নান পন্থী ছাড়া নির্বাচনে বিজয়ী হবেন আপনারা দিবা স্বপ্ন দেখছেন। বিজয়ী হতে হলে অবশ্যই মান্নান পন্থীদের নিয়েই কাজ করতে হবে।
দোহার উপজেলা বিনএপির সহ-সভাপতি খন্দকার শাহিন মাহমুদের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম হালিম, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি তপন মোল্লা সাবেক ঢাকা মহানগর দক্ষিনের আইন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. সুমন মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ, বিনএনপি নেতা হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিন, , ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহবায় লাবলু শিকদার, ঢাকা জেলা যুবদল নেতা কাউসার আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *