কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ইসলামী আন্দলোনের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করীম প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি দেশে এতই উন্নয়ন করে থাকেন তাহলে একটি সচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে আপনার এত ভয় কেন। সংবিধানের দোয়াই দিয়ে এদেশের জন মানুষের এবং সব বিরোধী রাজনৈতিক দলের একমাত্র তত্বাবধায়ক সরকারের দাবীকে আপনি উপেক্ষা করে চলছেন। কিন্তু আপনি এক সময় তত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিব মানুষ হত্যা করেছিল। সেই ইতিহাস কিন্তু মানষ এখনো ভূলেনি।
তিনি আরো বলেন আপনারা গুম খুনের রাজনীতি করছেন। এতে অনেককে বাবা হারা এবং অনেককে বিধবা করেছেন। এটা একটি কুরাজনীতি। বর্তমানে দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। দেশে কোন বাকসাধীনতা নেই। আপিনাদের জুলমের শেষ আছে। এমন একটা সময় আসবে আপনারা ধ্বংস হয়ে যাবেন। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্য বলেন দেশকে রক্ষার জন্য আপনাদের ডাক আসলে আপনারা একত্রিত হবেন। ইসলামী আন্দলোনের রাহনূতির সাতে থাকলে দুনুয়াতে শান্তি পাবেন এবং আখিরাতেও পাবেন।
তিনি আজ ইসলামী আন্দলোন ঢাকা জেলা আয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবীতে আটি বাজারে সুচনা কনভেশন সেন্টারে আজ বুধবার সন্ধ্যায় এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইসলামী আন্দলোন ঢাকা জেলা দক্ষিনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে এই সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দলোনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী আন্দলোনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দলোনের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতাউর রহমান,ঢাকা বিভাগ ইসলামী আন্দলোনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী আন্দলোন ঢাকা জেলা দক্ষিনের সহসভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দলোনের সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফ মেম্বর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ঢাকা জেলা ইসলামী আন্দলোন ঢাকা জেলার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
