নবাবগঞ্জের ১৫৯জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৯জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার  বিকালে উপজেলার পাঠানকান্দা কোমরগঞ্জ বর্দ্ধনপাড়া (পি.কে.বি) স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। উদ্বোধক ছিলেন স্কুলের দাতা সদস্য রোকেয়া বাতেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহ আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ সদানন্দ মধু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, আব্দুল ওয়াদুদ মিয়া, এমএ বারী বাবুল মোল্লা, হুমায়ুন কবির, একেএম মনিরুজ্জামান তুহিন, বশির আহমেদ, আজিজুর রহমান আজিম, শিরিন চৌধুরী, রেশমা আক্তার, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *