সংবাদ প্রকাশের জেরে দুই হাজার কোটি টাকার মানহানির মামলা

দোহার-নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধ: ‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম ও প্রতিবেদক সাজেদা হকের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে নোমান গ্রুপের পক্ষে ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল এ মামলা করেছেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল দৈনিক সকালের সময়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি করেছেন। তিনি নোমান গ্রুপের ২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে দন্ডবিধির ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

তিনি বলেন, গত ৪ নভেম্বর দৈনিক সকালের সময়ে প্রকাশিত ‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ শিরোনামে সংবাদের কারণে কোম্পানির অপূরণীয় ক্ষতি হয়েছে, নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ। প্রতি বছর রপ্তানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সকালের সময়ে প্রকাশিত ‘ভিত্তিহীন’ প্রতিবেদনের কারণে দেশ-বিদেশে নোমান গ্রুপের মানহানি হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *