দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এ সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে বিকালে নবাবগঞ্জের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে তাঁত, বস্ত্র, ও কুটির শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তরুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত।
নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, সদর কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুজন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা, সাবেক জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ প্রেসক্লাব মাসব্যাপী এ মেলার আয়োজন করে ।
