শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী জয়নাল আবেদীন জেমসের ইশতেহার ঘোষণা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জয়নাল আবেদীন জেমস। তিনি শ্রীনগরের জেমস গ্যালারী-এর স্বত্বাধিকারী। বুধবার দুপুর ১২টায় শ্রীনগর বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এবং পরবর্তীতে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে গনসংযোগ করেন।

জয়নাল আবেদীন জেমস বলেন, ব্যবসায়ী সমাজের ঐক্য, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বাজারের সার্বিক উন্নয়ন করব ইনশাআল্লাহ।

তিনি তাঁর ইশতেহারে উল্লেখ করেন- রাস্তাঘাট মেরামত ও সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ঝুঁকি মোকাবিলা, যানজটমুক্ত বাজার পরিবেশ, সিসি ক্যামেরা স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নারী-পুরুষের জন্য পৃথক আধুনিক টয়লেট, নিরাপত্তা প্রহরী নিয়োগ ও ব্যবসায়ীদের নিয়মিত মাসিক সভার আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও বাজারকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামী ১৮ই অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি মোরগ মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমাকে জয়ী করে বাজারের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *