পদ্মানদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ! ১১ জেলেকে কারাদণ্ড

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা নদীর অংশে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

বুধবার (১৫ অক্টোম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর,নৌ-পুলিশ, উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টিম মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া চর ও পাশ্ববর্তীএলাকা থেকে প্রায় ১ কোটি ০৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৭০ পিস ইলিশ মাছ জব্দ করা হয় এবং নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানায় মাদ্রাসায় বিতরণ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যবৃন্দ ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে মুন্সীগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুজ্জামান,, মুন্সীগঞ্জ ও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *