শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে ঐতিহ্যবাহী শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর আগত অতিথিদের আসন গ্রহন এবং তাদের ফুলের শুভেচ্ছা বিনিময় ও পরিধান করা হয়। জাতীয় সংগীত ও দলগত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।

স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৬ এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তসহ বিভিন্ন কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।

অভিভাবক সদস্য উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়লের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হালিম, ভারপ্রধান প্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন, আমিনুল ইসলাম, সাইলেন বিশ্বাসসহ শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *