দোহারে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
সভায় আসন্ন দুর্গাপূজা যেন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়। মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থানের কথা জানানো হয়। এছাড়া সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত পূজা মন্ডপসমূহের নেতৃবৃন্দ তাদের মন্ডপগুলোর প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *