এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের দয়হাটা কবরস্থান রাস্তার মাঝ বরারবরে দুটি বৈদ্যুতিক খুুঁটি রেখে সিসি ঢালাই করে রাস্তা মেরামত হয়েছে। এতে যানচলাচলে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় জনসাধারনসহ চালকরা। বৈদ্যুতিক খুঁটি দুটির কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীর দাবী এই বৈদ্যুতিক খুঁটি দুটি দ্রুত সরিয়ে রাস্তার যানজট নিরসনসহ যানচলাচল ঝুঁকিমুক্ত করে জনভোগান্তি কমানো হউক।
