শ্রীনগরে প্রতিবেশীদের বিরুদ্ধে নালিশী সম্পত্তির গাছ কর্তণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নালিশী সম্পত্তির বিভিন্ন জাতের গাছ কর্তন করে বিক্রির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

গত রোববার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে  উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও এলাকায় নালিশী সম্পত্তিতে থাকা প্রায় দুই লক্ষাধিক টাকার গাছ কর্তন করে বিক্রির অভিযোহ উঠে ঐ এলাকার বিল্লাল হোসেন, সাহিদা আক্তার, বাতল, মনির হোসেন,তুষার হোসেন গংয়ের বিরুদ্ধে। এব্যাপারে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়,  ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার মৃত আঃ সাত্তার এর বিল্লাল হোসেন, মেয়ে সাহিদা আক্তার, মনির হোসেন,তুষার হোসেন ও বাদলগং নালিশী সম্পত্তিতে থাকা মেহগুনি,অর্জুন ও কড়ইগাছ প্রায় দুই লক্ষাধিক টাকার মোট ৩০টি গাছ কেটে বিক্রি করে দেয়। বাধা দিতে গেলে নানা প্রকার ভয়ভীতিসহ হুমকি প্রদান করে।

ভুক্তভোগী মোঃ রিয়াদ হোসেন জানান, আমাদের এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ সিনিঃ সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-২৭/২৪ দায়ের করি।  মোকদ্দমাটি চলমান থাকাবস্থায় বিল্লাল হোসেনগং আদালত অমান্য করে জোরপূর্বক আমাদের গাছগুলো কেটে অন্যত্র বিক্রি করে দেয়।

 নালিশী সম্পত্তির গাছ কর্তণের ব্যাপারে বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য রতন সাহা জানান, তারা দুই-বোন সম্পর্কের। এই সম্পত্তি নিয়ে তাদের মধ্যে অনেকদিন ধরে ঝমেলা চলে আসছে। আমরা দুই পক্ষকে বসে মীমাংসার কথা জানিয়েছি।

অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এএস আই মোঃ মোতালেব মুন্সি বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *