এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান। বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম ডাবলুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
