ঢাকার নবাবগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক দেশ রূপান্তরের দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কাজী সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, ঢাকা জেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান তুতি, অর্থ সম্পাদক ইমরান হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন বুলু, দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ, কার্যকারী সদস্য খালিদ হোসেন সুমন, শেখ সালাউদ্দিন বাচ্চু, আসাদ সুমন, ও ফজলুর রহমান।
