শ্রীনগরে মামলায় হেরে গিয়ে জোড় পূর্বক জমি দখলের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে মামলা মোকদ্দমায় হেরে গিয়ে জোড় পূর্বক  জমি দখল করে ধান রোপণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ এলাকায় এ জমি দখলের অভিযোগ উঠে ঐ এলাকার খোরশেদ মল্লিকগংয়ের বিরুদ্ধে। এব্যাপারে জমির মালিক জটু দাস বাদী হয়ে দখলকারী
খোরশেদ মল্লিকসহ তার দুই ছেলে রতন মল্লিক  ও সজিব মল্লিকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাইলভোগ মৌজার আর এস ১৪৩ দাগের ১২১ শতাংশ সম্পত্তি জটু দাস পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন। সিএস রেকর্ডে এ সম্পত্তির মালিকানা দাবী করে খোরশেদ মল্লিকগং দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে নিজেদের দায়ের করা মামলায় হেরে গিয়ে  বৃহস্পতিবার সকালে খোরশেদ মল্লিকসহ তার দুই ছেলে রতন ও সজিবগং আরো অজ্ঞাতনামা লোকজন নিয়ে সম্পত্তির জোড় পূর্বক সম্পত্তি দখলে নিয়ে ধান রোপনের চেষ্টা করে। এ সময় জটু দাস বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়।
এব্যাপারে অভিযুক্ত সজিব মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই সম্পত্তি সিএস রেকর্ডে মালিক হয়ে আদালতে মামলা দিয়েছি। কিন্তু উকিলের গাফিলতিতে আমরা মামলায় হেরে যাই। আমার সবসময় এ জমি চাষাবাদ করে আসছি। তাই এবারও ধান রোপন করতেছিলাম।
শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাদী খোরশেদ মল্লিকদের ধান রোপন করতে নিষেধ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *