শ্রীনগরে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত-১

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় সুমন ভুইয়া নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে।

শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের খালপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় আহত সুমন ভুইয়া বাদী হয়ে মাদক ব্যবসায়ী শাহারুক সারেং ও নাজমুলদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,ভাগ্যকুল উত্তর মান্দ্রা এলাকার শাহ-আলম সারেং এর ছেলে শাহারুক সারেং ও বাচ্চু শেখের ছেলে নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে আসছে। এতে এলাকায় যুব সমাজ নেশা আসক্ত হয়ে পড়ছে। মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় শনিবার দুপুরে

ভাগ্যকুল খালপাড় এলাকায় সুমন ভুইয়াকে একা পেয়ে মাদক ব্যবসায়ী শাহারুক ও নাজমুলসহ আরো ৪-৫ জন হাতে কেসি নিয়ে সুমনের উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারী লাথি ঘুষি মেরে আহত করে। এসময় শাহারুকের হাতে থাকা কেচি দিয়ে সুমনের হাতে ঘাই মেরে গুরুত্বর আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা নিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানকর এসআই সালমান বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *