মুন্সীগঞ্জ সিরাজদিখানে চালককে হত্যা করে অটো ছিনতাই

লতা মন্ডল–সিরাজদিখান- (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক অটোরিকশা (ইজিবাইক) চালককে হত্যা করে অটো ছিনতাইয় করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভার ব্রীজের নিচে থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত অটোরিকশা চালক উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।
নিহত চালকের বড়ভাই হালিম বেপারী বলেন, শুক্রবার বিকেলে আলাউদ্দিন বেপারী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তাকে অনেকবার কল দিলেও সে রিসিভ করেনি। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে নিমতলা থেকে একজন জানায় মহাসড়কের পাশে লাশ পরে আছে। এখানে এসে দেখি আমার ভাইকে কারা যেন হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তর জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *