শ্রীনগরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের দক্ষিণ উমপাড়ায় নবনির্মিত একটি মসজিদের বিষয়ে কটুক্তি করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলেছে ঐ মসজিদের স্থানীয় মুসল্লীরা।
শুক্রবার (১৩ জুন) বিকেলে সরেজমিনে গেলে মসজিদ কমিটির সভাপতি শাহালম জানান, এলাকার বয়োবৃদ্ধ মুরব্বিদের সুবিধার্থে দক্ষিণ উমপাড়া বাইতুন নূর জামে মসজিদ নির্মাণ করা হয় ।
এলাকার যুব সমাজের উদ্যোগে প্রবাসীসহ সর্বস্তরের জনগণের আর্থিক সহযোগিতায় এ মসজিদটি নির্মাণাধীন রয়েছে ।

তিনি আর বলেন সম্প্রতি মসজিদের দানকে কেন্দ্র করে জয়ধর আলী মাদবরের ছেলে হেলাল মাদবর কটুক্তি করায় এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।

এসময় মসজিদের বিভিন্ন মুসল্লীগণ বলেন , আমাদের এই মসজিদের দাতাদেরকে হেলাল হুমকি প্রদানসহ বলেন , ” এই মসজিদে দান করলে সওয়াব নয় ; পাপ হবে ” তার এ ধৃষ্টতাপূর্ণ আচরণে মসজিদের উন্নয়ন বাঁধাগ্রস্থ হওয়ার পাশাপাশি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সংবাদ মাধ্যমে তুলে ধরে জাতীকে জানানোর জন্য অনুরোধ রাখছি ।

এব্যাপারে অভিযুক্ত হেলাল মাদবরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এধরণের কোন কথা বলি নাই।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম লিফটন বলেন, আমি শালিসের জন্য উভয় পক্ষকে বলেছি। কিন্তু তারা নিজেরাই মীমাংসা করে নিবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *