এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পদ্মা সেতুর ২ নং পিলারের নিকট ঢাকাগামী এক্সপ্রেসওয়েতে কেমিক্যালের ড্রাম বোঝাইকৃত ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো বরিশাল জেলার আগৈলঝড়া এলাকার মোঃ হোসেন সরকারের পুত্র রাকিবুল ইসলাম ( ৬০ ) এবং পটুয়াখালী জেলার মোঃ হারুন ( ৫০) । পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১ টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের ( ঢাকা মেট্রো ব ১৫-২২৭১) একটি বাস সামনে থাকা কেমিকেলের ড্রাম বোঝাইকৃত ট্রাককে ( ঢাকা মেট্রো ১১-০০০৫) ওভাটেক করতে গেলে বাসের সামনের অংশের সাথে ট্রাকের পিছনের অংশের সজোড়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই বাসযাত্রী রফিকুল ইসলাম এবং মোঃ হারুন নিহত হয় এবং আহত হয় আরো ১০ জন।
আহতরা হলো মিল্টন , আয়েশা সিদ্দিকা , খালিদুজ্জামান , মো মামুন , আজাদ গাজী , মোঃ হাবিব শেখ , আরিফুল শেখ , হাবিব মৃধা , কামরুন নাহার , ফরিদুল ইসলাম।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাকির হোসেন জানান, নিহত রফিকুলের মরদেহ আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং নিহত হারুনের মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়। বাস এবং ট্রাক জব্দ করা হয়েছে
