শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের উদ্যােগে শিক্ষা উপকরণ বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের উদ্যােগে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে মদনখালী উচ্চ বিদ্যালয় ও প্রাইমারী স্কুলে ল্যাপটপ,কম্পিউটার,প্রিন্টার ও ফটোকপি মেশিন বিতরণ করা হয়।

সকাল ১০ টা থেকে কয়েকটি উচ্চ বিদ্যালয় ও প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীসহ স্থানীয়দেরকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস ও চক্ষু পরিক্ষা করে তাদের মাঝে চশমা বিতরণ করা হয়।

দুপুর ১টায় মদনখালী উচ্চ বিদ্যালয়সহ বাড়ৈখালী ও শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে মগ ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের সভাপতি, সজিব আহম্মেদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ইষ্টের সাঃ সম্পাদক নুরুল আলম,লায়ন আবু বক্কর সিদ্দিক,লায়ন হামিদ উদ্দিন আহম্মেদ, মদনখালীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাহারুল ইসলাম বাহার,সাঃ সম্পাদক ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন বিপ্লব, উপজেলা জাসাসের সভাপতি শফিউল আলম খান আজম,বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল, বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজন,ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মুকুল হোসেন, ইউনিয়ন জাসাসের সহসভাপতি মোঃ মনির হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রাছাত্রী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *