শ্রীনগরে পূজা মন্ডপ পরিদর্শনে ফায়ার সার্ভিস

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছে শ্রীনগর ফায়ার সার্ভিস।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ৮৫টি পূজামন্ডপ পরিদর্শন করেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় বিভিন্ন পূজামন্ডপ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময় অগ্নিকান্ডসহ যে দুর্ঘটনা মোকাবেলায় ও বাড়তি নিরাপত্তার জন্য পূজা মন্ডপগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র (এক্সটিংগুইশার) রাখার পরামর্শ দেয়া হচ্ছে। যন্ত্রটির ব্যবহার সমন্ধেও প্রশিক্ষণ দিচ্ছি।

এছাড়া প্রতিটি পূজামন্ডপে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফোন নম্বর (০১৯ ০১০২০৯৩৪) লেখা ব্যানার/ফেস্টুন আকারে দৃশ্যমান রাখা, দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে দ্রুত পৌঁছার লক্ষ্যে পূজামন্ডপের গেইট / তোরণ প্রয়োজনীয় উচ্চতা ও প্রশস্ততা রেখে নির্মাণের পরামর্শ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৮৫টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *