টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে রাতের আঁধারে বিষ দিয়ে ১০ লক্ষ টাকার মাছ নিধন করল দুর্বৃত্তরা । রবিবার সকালে উপজেলার উত্তর পাইকপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে দীঘির পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়, পানিতে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে। তবে কিছু সময়ের মধ্যে ব্যাপক হারে মাছ মারা যেতে শুরু করলে নিশ্চিত হওয়া যায় যে, কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, সকালের পর থেকেই একে একে সব মাছ মরে ভেসে উঠতে থাকে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই শত্রুতা আছে।
ভূক্তভূগী জাহাঙ্গীর বেপারী জানান আমাদের ২২ জনের একটি মাছের এই দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। ১ বছর পূর্বে আমরা মাছ চাষ করে আসছি ।
আরেক ভূক্তভূগী রুনু মিয়া জানান, আমরা ধার দেনা করে মাছ চাষ করেছি । এখন আমরা কি ভাবে পাওনাদারের টাকা পরিশোধ করবো।
