শ্রীনগরে পুলিশের অভিযানে ছয়টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয়টি তাজা গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬)নামে
এক মাদকচাষীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকা থেকে আসামী সাইফুল ইসলামের পুকুরপাড় হতে এই গাজাঁগাছ জব্দ করা হয়।

ধৃত মাদকচাষী সাইফুল ইসলাম উপজেলার ফৈনপুর দক্ষিণপাড়া এলাকার কাঞ্চন পাঠানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, এসআই রিপন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে আসামী সাইফুল ইসলাম গ্রেফতার করে। পরে আসামীর পুকুরপাড় হতে তার চাষাবাদ করা
৬,০০০/-টাকা মুল্যের ০৬ টি তাজা গাঁজা গাছ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন,ধৃত আসামিকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *