শ্রীনগরে পশ্চিম দেউলভোগ জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পশ্চিম দেউলভোগ জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপ‌জেলা শ্রীনগর ইউনিয়নের পশ্চিম দেউলভোগ জামে মসজিদের উদ্যােগে ৩০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পশ্চিম দেউলভোগ জামে মসজিদের সভাপতি ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের শুভেচ্ছান্তে  এতে আমন্ত্রিত ওলামায়েকেরাগণ হিসেবে ওয়াজ করেন, মুফতি নজরুল ইসলাম কাশেমী, হাফেজ  মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার, সাংবাদিক শফিকুল ইসলাম, ব্যবসায়ী রাকিবুল হাসান।

 আরো উপস্থিত ছিলেন, পশ্চিম দেউলভোগ জামে মসজিদের খতিব,দেউলভোগ দয়হাটা মাদ্রাসা ও মসজিদের খতিব, বড়বাড়ি মসজিদের খতিব মুফতিসহ আগত মুসুল্লিয়ামে কেরামগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *