দোহারে তারণ্যের পিঠা পুলির উৎসব অনুষ্ঠিত 

 আব্দুল রাহিম:  শীতকাল মানেই পিঠাপুলির ধুম। পৌষ-মাঘ আসলেই যেন এ এক অন্য রকম আয়োজন।  এ ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে তারণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পদ্মা সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে ৩ দিন ব্যাপি আয়োজনের শেষ দিন এ তারণ্যের পিঠা উৎসবের আয়োজন করা হয়।    পিঠা উৎসবে ৩৫ টি দোকানে পৌষ পার্বন, ননির সংসার ও পিঠা ঘর, রঙিন পিঠার মেলা, পেটুক বাড়ি,ফাল্গুনের আর্বিরভাব, মায়ের হাতে তৈরী পিঠা, মিঠাই ঘর, দেখা গেছে দুধ চিতই, বউ সুন্দরী,রাশিয়ান পিঠা,ফুলকো লুচি,মাছ পিঠা,চিকেন মমো,মোরগ সংসা,শামুক পিঠা,পাটি শাপটা পিঠা সহ হরেক রকমের বাহারি  পিঠা পুলি।

এসময় পিঠা উৎসবে আসা দর্শকরা বলেন,তরুণ প্রজন্ন আমাদের বাঙালী পিঠার প্রতি আগ্রহ অনেক। তারণ্যের এই সুন্দর পিঠার আয়োজনে আমাদের দোহার-নবাবগঞ্জ এগিয়ে যাচ্ছে। প্রতি বছর যদি এই  পিঠা উৎসবের আয়োজন  করা হয় তাহলে তারণ্যেরা উদ্যেক্তা হওয়ার স্বপ্ন দেখবে। উৎসবে শিক্ষিকা সুমাইয়া আক্তার বলেন, শিক্ষার্থীরা আগামি দিনের ভবিষ্যত। কালের বির্বতনে হারিয়ে যেতে বসেছে এই পিঠার আয়োজন গুলো। তারণ্যের এই উৎসব থেকে তারা পিঠা বানানোর আগ্রহ জাগ্রত হবে।  পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পিঠা উৎসবের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *