শ্রীনগরে ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর ও ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলায় প্রতিবাদ সভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর ও ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাঁও ৫নং ওয়ার্ড বিএনপির কায্যালয়ে এই প্রতিবাদ করেছেন তন্তর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মেম্বার, সিনিঃ সহ-সভাপতি মহিউদ্দিন মোহন, সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম, কৃষকদলের সভাপতি মাসুদ খান, সাঃ সম্পাদক রবিউল ইসলাম।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, গতকাল বুধবার সকাল ৯টার দিকে ইউনিয়ন বিএনপির বিপক্ষের কিছু নামধারী বিএনপি যারা নাকি বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত থেকে আমাদের জুলুম নির্যাতন করেছে। সেই বিপক্ষ মহলের উত্তরগাঁও এলাকার মন্টু শেখের ছেলে নিশাদ, মৃত রমজান সর্দারের জামাল, মৃত রশিদ মোড়লের ছেলে সুরুজ মোড়ল ও সবুজ মোড়লসহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জন পূর্ব পরিকল্পিতভাবে সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র এলাকায় প্রভাব বিস্তার ও
আমাদের দলের ভাবমূর্তি নষ্ট এবং বিএনপিকে কুলষিত করার জন্য ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ন্যাক্কারজনক হামলা চালায়। তারা প্রথমে কার্যালয়ের শার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাযালয়ে থাকা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি, সাঃ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাঃ সম্পাদক সম্বলিত ছবি, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে এবং কার্যালয়ের টেবিলের ড্রয়ারসহ বিভিন্ন মালামাল ভাংচুরের মাধ্যমে ক্ষতি করে। যা এই মুহুর্তে
আমাদের দলের ভাবমুর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছে তারা। আমরা ইউনিয়ন বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এঘটনার সাথে জড়িদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অনিক ইসলাম অভি, তন্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম দিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইদ হোসেন মিন্টু, ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম বেপারী,সাঃ সম্পাদক রুহুল সর্দার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহাগ বেপারী, জাসাসের সভাপতি হুমায়ুন দেওয়ান, মৎস্যজীবি দলের আনোয়ার মৃধাসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *